ছহিফাগঞ্জ মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০১৬ ইং, ৬:২৪ অপরাহ্ণ | সংবাদটি ১৩৩৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: সিলেট জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম বলেছেন, ছাত্রছাত্রীদেরকে আত্ম শক্তিতে বলিয়ান হতে হবে। শিক্ষা ছাড়া পৃথিবী অচল। যে জাতী যত শিক্ষিত সে জাতী তত উন্নত। শিক্ষার্থীদেরকেই মাদ্রাসা শিক্ষার মান ধরে রাখতে হবে। তিনি বলেন, ছহিফাগঞ্জ মাদ্রাসা ঐতিহ্যের ধারাবাহিকতা ধরে খেলে আরো এগিয়ে যাবে। তিনি বৃহস্পতিবার দুপুরে বিশ্বনাথ উপজেলার এস.ডি মাদ্রাসায় ২০১৬ সালের দাখিল পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদেরকে বিদায় উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রউফের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা ফয়জুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, সিলেট নছিবা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এইচ এম ইছরাইল আহমদ, মাদ্রাসার প্রাক্তন সহ-সুপার মাওলানা জমির উদ্দিন আছারী।
বক্তব্য রাখেন- অভিভাবক সদস্য আব্দুল কাহির, দাখিল পরীক্ষার্থী জুনাইদ আহমদ, আমিনা বেগম, ১০ম শ্রেণীর ছাত্র মাছুম আহমদ জালাল, আয়েশা বেগম বুশরা। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র সাইফুর রহমান ও ইসলামী সংগীত পরিবেশন করেন দাখিল পরীক্ষার্থী হাফিজ উবায়দুল্লাহ ও হাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য ময়নুল ইসলাম চুনু, বিশিষ্ট মুরব্বি আজিজুর রহমান, মাদ্রাসার সহ-সুপার মাওলানা মাওলানা তোফায়েল আহমদ, সাবকে ইউপি সদস্য কবিরুল ইসলাম, সংগঠক সামছুল আবেদীন কাচা, দিলোয়ার হোসেন দলা প্রমূখ।


