জগন্নাথপুরে নারীসহ ৫ পলাতক আসামি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০১৬ ইং, ১০:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ৫১৩ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ:: সুনামগঞ্জের জগন্নাথপুরে হত্যাসহ বিভিন্ন মামলার ৫ পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছেন, জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া গ্রামের মৃত আপ্তাব মিয়া কামালীর ছেলে নজরুল ইসলাম কামালী (৫৮), নজরুল ইসলাম কামালীর স্ত্রী সাফিয়া কামালী (৫০), একই গ্রামের মৃত ডুমন মিয়ার ছেলে আব্দুল হক, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের দয়ালনগর গ্রামের মৃত আব্দুস সত্তারের ছেলে রিপু মিয়া (২৫), ও পৌর এলাকার কেশবপুর গ্রামের মৃত আব্দুর রুপের ছেলে তেরা মিয়া (৪৫)।
জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এস আই মঈন উদ্দিন, এস আই আব্দুল কাদের ও এস আই অর্নিবাণ বিশ্বাসের নেতৃত্বে পুলিশের পৃথক দল পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের গতকাল শুক্রবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


