ডেইলি বিশ্বনাথ ডটকম এ সংবাদ প্রকাশে চিকিৎসা সহায়তার প্রতিশ্রুতি পেল রুবেল
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০১৬ ইং, ৪:০১ অপরাহ্ণ | সংবাদটি ৮৫৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথের অনলাইন পোর্টাল ডেইলি বিশ্বনাথ ডটকম এ সংবাদ প্রকাশে দুটি কিডনি হারানো স্কুল ছাত্র চিকিৎসার সহায়তার প্রতিশ্রুতি পেল কাওছার আহমদ রুবেল। স্কুল ছাত্র রুবেলের চিকিৎসায় ১৯৯৪ ব্যাচের ছাত্ররা ৬০ হাজার টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরস্থ শত বছরের প্রাচীন বিদ্যাপীঠ রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও উপজেলার মিরেরচর-১ গ্রামের সন্তান কাওছার আহমদ রুবেল (২২) এর চিকিৎসায় এগিয়ে এসেছে উক্ত বিদ্যালয়ের ১৯৯৪ ব্যাচের প্রাক্তন ছাত্ররা । তাদের পক্ষে ব্রিটেনের তরুন সলিসিটর আব্দুল হামিদ টিপু বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের কাছে জানিয়েছেন ইতিমধ্যে তারা রুবেলের চিকিৎসার জন্য ৬০ হাজার টাকা উত্তোলন করেছেন। এই সপ্তাহে রুবেলের হাতে এই অনুদানের টাকা প্রদান করা হবে বলে জানা গেছে ।
প্রসঙ্গত, সম্প্রতি রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রুবেলের দুটি কিডনি নষ্ঠ হয়ে যাওয়ার কারণে সে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা ছেলের চিকিৎসা করাতে গিয়ে ইতিমধ্যে রুবেলের পিতা রফিকুল ইসলাম নিজের সাধ্যমত ছেলের চিকিৎসা করিয়েছেন। এরপরও রুবেল সম্পূর্ন সুস্থ হয়ে উঠেনি। উন্নত চিকিৎসার অভাবে দিন দিন রুবেল’র শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়ছে। এমতাবস্থায় তিনি (রফিকুল) ছেলের উন্নত চিকিৎসা করানোর জন্য দেশ-বিদেশে থাকা প্রবাসী ও বিত্তবানদের আর্থিক সহযোগীতা কামনা করেছিলেন । যা ডেইলি বিশ্বনাথ ডটকম এ এমন সংবাদ প্রকাশিত হয় । রুবেলকে সাহায্যের জন্য যোগাযোগ করুন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বিশ্বনাথ শাখা কাওছার আহমদ রুবেল হিসাব নং ০১৪৩২০৬০০০০০৪৯৫০।


