দশঘর এনইউ উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ-বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০১৬ ইং, ১১:২০ অপরাহ্ণ | সংবাদটি ১৩০৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের দশঘর এনইউ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর নবাগত শিক্ষার্থীদের বরণ,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, জেনারেল কমিটি অভিষেক ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত পৃথকভাবে এ অনুষ্ঠানগুলো বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নান। জেনারেল কমিটির অভিষেক ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন মেম্বার। পরিচালনা করেন বিদ্যালয়ে সহকারি শিক্ষক সাইফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দশঘর এনইউ উচ্চ বিদ্যালয় ওয়েল ফেয়ার ট্রাষ্ট ইউকের সভাপতি আফছর মিয়া (ছোট মিয়া)।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক রেহান মিয়া, সহকারি শিক্ষক অনাদি নারায়ন গুষ, অঞ্জানা মধু, মাওলানা মখলিছুর রহমান, সাংবাদিক রুহেল উদ্দিন, জেনারেল কমিটির সভাপতি বাদশা মিয়া, সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুছ, ছাত্র বিষয়ক সম্পাদক দিলু মিয়া, সদস্য সেলন মিয়া।
এসময় শিক্ষানুরাগী সদস্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এখলাছুর রহমান, আবদুল মান্নান, আলা উদ্দিন, আবদুল মনাফ, দুধু মিয়া, আবদুল আলীসহ এলাকার শিক্ষানুরাগী,রাজনীতিবিদ,সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মাহমুদ হাসান।
নবাগত ৭৩ জন শিক্ষার্থীকে বরণ করা হয় এবং ৭১জন শিক্ষার্থীদের কে বিদায় সংবর্ধনা দেয়া হয়। জেনারেল কমিটি ৬৫জন্য সদস্যকে পরিচয় করে দেয়া হয়। নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং বিদায় শিক্ষার্থীদের ফুল দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথিকে ক্রেষ্ট প্রদান করা হয়।


