প্রধানমন্ত্রীর জনসভায় বিশ্বনাথ থেকে ১০ সহস্রাধিক নেতাকর্মীর যোগদান
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০১৬ ইং, ১:৪৩ অপরাহ্ণ | সংবাদটি ১১৬৭ বার পঠিত
মোহাম্মদ আলী শিপন:: সিলেট সরকারী আলিয়া মাদরাসা মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে সফল ও স্বার্থক করে তুলতে বিশ্বনাথ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে আলাপ করে জানা গেছে প্রধামন্ত্রীর সমাবেশে প্রায় ১০ সহস্রাধিক নেতাকর্মী যোগ দেবেন বিশ্বনাথ থেকে। উপজেলার বিভিন্ন স্থানে ইতিমধ্যে কয়েক দফা প্রস্তুতি ও পরামর্শ সভা হয়েছে। গতকাল বুধবার উপজেলা আ.লীগের শফিকুর রহমান চৌধুরী ও আনেয়ারুজ্জামান চৌধুরী গ্রুপ প্রধানমন্ত্রী আগমনকে স্বাগত জানিয়েছে উপজেলা সদরের মিছিল দিয়েছেন।বিশ্বনাথ উপজেলা আ.লীগের সভাপতি পংকি খান ও সাধারণ সম্পাদক বাবুল আখতারের নেতৃত্বে ৭০টি বাস গাড়ি নিয়ে প্রধান মন্ত্রীর জনসভায় যোগ দিতে বেলা ১টায় বিশ্বনাথ থেকে তারা সিলেট শহরের উদ্যোশে যাত্রা করেন। উপজেলার প্রতিটি ইউনিয়নে ৮টি বাস গাড়ি দেয়া হয়েছে বলে দলীয় নেতারা জানান। বাস গাড়ির পাশাপাশি নোহা-কারও রয়েছে।
উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার ডেইলি বিশ্বনাথ ডটকমকে বলেন, বিশ্বনাথ থেকে প্রায় ৭০টি বাস ও ৮০টি নোহা-কার এবং অন্যান্য গাড়িতে প্রায় ১০ হাজার নেতাকর্মী নিয়ে প্রধানমন্ত্রী জনসভায় যোগদান করা হয়েছে।
এদিকে, প্রধানমন্ত্রী জনসভায় প্রায় ৭০টি বাস গাড়ি স্থানীয় আ.লীগ ভাড়া করায় বৃহস্পতিবার উপজেলা বাস গাড়ি সংকঠ দেখা দেয়। এতে যাত্রী সাধারণকে সিলেট শহরে যেতে অনেক দূর্ভোগ পুহাতে হয়। মহা সড়কে অটোরিকশা চলাচল বন্ধ থাকায় সিলেট শহরের যাওয়ার জন্য উপজেলার বাসীর একমাত্র অবলম্ব হল বাস গাড়ি। কিন্তু বৃহস্পতিবার যাত্রীর তুলনায় বাস গাড়ি ছিল তুলনামূলকভাবে অনেক কম।
বাসযাত্রী আবুল মিয়া বলেন, অন্যান্য দিনে চেয়ে বাসের সংখ্যা ছিল অনেক কম। তবে একটি বাসে অনেক যাত্রীকে গাদাগাদি করে শহরে যেতে হয়েছে।


