প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে বিশ্বনাথে ছাত্রলীগের কর্মীসভা ১৭ জানুয়ারী
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০১৬ ইং, ৮:২৪ অপরাহ্ণ | সংবাদটি ৭২৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেটে আগমন (২১ জানুয়ারী) উপলক্ষে বিশ্বনাথে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে প্রস্তুতি ও কর্মী সভা আগামী ১৭ জানুয়ারী রবিবার বেলা ২টায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেকং সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আহমদ সামাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী। কর্মী সভায় সভাপতিত্ব করবেন বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয়।
ছাত্রলীগের কর্মীসভার বিষয় নিশ্চিত করে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মুহিবুর রহমান সুইট ডেইলি বিশ্বনাথ ডটকম কে বলেন, কর্মী সভায় উপজেলার সকল ইউনিটির নেতাকর্মীকে উপস্থিত থাকার আহবান জানান।


