প্রিন্সিপাল শিব্বির আহমদের মুক্তি দাবি করলেন মুফতি ওয়াক্কাস
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০১৬ ইং, ৫:২৭ অপরাহ্ণ | সংবাদটি ৯৪১ বার পঠিত
বিশ্বনাথ জামিয়া মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন সাবেক এম পি ও ধর্মপ্রতিমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র সহ সভাপতি মুফতি মোহাম্মদ ওয়াক্কাস। শনিবার দুপুরে জামিয়া মাদানিয়া মাদ্রাসায় শিক্ষক ও ছাত্রদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই দাবি জানান।
তিনি বলেন, বিশ্বনাথের প্রাচীনতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শায়খ আশরাফ আলী বিশ্বনাথী রহ. এর হাতে গড়া প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া মাদ্রাসার ঐতিহ্যকে ক্ষুণœ করতে কিছু দুস্কৃতিকারী মহল উঠে পড়ে লেগেছে। এই মাদ্রাসার ছাত্র সালমান আহমদকে কিছুদিন আগে কে বা কারা হত্যা করে বাজারের একটি রাস্তায় ফেলে যায়। তিনি খুনীদের গ্রেফতার পূর্বক সর্বোচ্ছ শাস্তি দাবি করে বলেন- আমরা এই হত্যাকান্ডের সুষ্ঠ বিচার চাই। সাথে সাথে নিরপরাধ প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ এবং মাওলানা বশির আহমদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী জানাচ্ছি। এ হত্যাকান্ডের ঘটনায় নিরীহ কোন ছাত্র-শিক্ষক যেন অযথা হয়রানীর শিকার না হন, এজন্য প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মাওলানা গোলাম মুহিউদ্দীন ইকরাম, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মাওলানা রেজাউল করীম, মাওলানা আলীম উদ্দীন চতুলী, জমিয়তে উলামায়ে ইসলাম বিশ্বনাথের সভাপতি মাওলানা জহির উদ্দীন, জামিয়া মাদানিয়া বিশ্বনাথের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা ক্বামরুল ইসলাম ছমির, শায়খে বিশ্বনাথীর সাহেবজাদা মাওলানা রশিদ আহমদ, মিরেরচর মাদ্রাসার মুহতামিম মাওলানা শামসুল ইসলাম, দারুল হিকমাহ একাডেমির অধ্যক্ষ মাওলানা আব্দুর রহীম, জামিয়া মাদানিয়া বিশ্বনাথের সিনিয়র শিক্ষক মাওলানা সাজিদুর রহমান, মুফতি ইব্রাহীম খলীল, মাওলানা ঈজাদুর রহমান, মাওলানা আবুল খায়ের, মাওলানা ওমর ফারুক, মাওলানা হাফিজ শাহেদ আহমদ, মাওলানা বিলাল আহমদ, মাওলানা তাফাজ্জুল হোসাইন মুক্তাগাছী, মাওলানা হাসান বিন ফাহিম, মাওলানা ফজলে রাব্বী প্রমুখ। -বিজ্ঞপ্তি


