বালাগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্টা বার্ষিকী পালন
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০১৬ ইং, ৮:৩৯ অপরাহ্ণ | সংবাদটি ৯৫৭ বার পঠিত
শামীম আহমদ, বালাগঞ্জ:: বালাগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্টা বার্ষিকী পালন করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কেক কাটার মধ্য দিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। বালাগঞ্জ বাজারস্থ কার্যালয়ে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আমীর আলী।
উপজেলা শখার সাধারন সম্পাদক তুহীন মনসুরের পরিচালনায় বক্তারা বলেন, বিশ্বের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলা এবং বাঙ্গালীর ছয় দশকের সংগ্রাম স্বপ্ন এবং সাহসের সারথি বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশের ইতিহাস আর ঐতিহ্যের গর্বিত অংশীদার এই ছাত্র সংগঠনটি। জাতির ইতিহাসের প্রতিটি অধ্যায়ে রয়েছে ছাত্রলীগের প্রত্যক্ষ ভূমিকা। বাঙ্গালী জাতি হিসেবে জন্ম গ্রহণের আতুর ঘর থেকে শুরু করে আজ অবধি স্বাধীনতা, সংগ্রাম আর শিক্ষার নিশ্চয়তায় ছাত্রসমাজের তথা দেশবাসীর জন্য অতন্দ্র প্রহরী ছাত্রলীগ।
১৯৪৮ সালের ৪ জানুয়ারী বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধুর হাত ধরে ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আনুষ্ঠানিকভাবে ছাত্রলীগের যাত্রা শুরু। ৬৮ বছর পর আজ এই বৃহৎ,ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনটির তিন তারকা খচিত শিক্ষা-শান্তি ও প্রগতির গৌরবের পতাকা আজ সভাপতি মোঃ সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের হাতে।
অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুর রহমান লকুছ। বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক এখলাছুর রহমান, পুর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামীগের সভাপতি জালাল উদ্দিন, যুক্তরাজ্যস্থ বেলফাষ্ট যুবলীগের সভাপতি আহমদ আলী। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবরার আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, উপ-তথ্য ও গবেষনা সম্পাদক সিরাজুল ইসলাম রাজু, উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক এহিয়া সুজন, মিজানুর রহমান লেচু, মশাহীদ আলী, সাংগঠনিক সম্পাদক এসএম লিটন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এম এ মান্নান, স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক এসএম তুরন, বোয়ালজুড় ইউপি’র সভপতি মজণু মিয়া, সেক্রেটারী জাহেদ রিপন, দেওয়ান বাজার ইউপির সভাপতি ফাহাদুল ইসলাম উজ্জল, পশ্চিম গৌরীপুর ইউপির সভাপতি আলমগীর হোসেন, পুর্ব পৈলনপুর ইউপির সহ-সভাপতি লায়েছ আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা রুবেল আহমদ, সাইফুর রহমান বেলাল,তারেক আহমদ, জহিরুল তালুকদার, সুভাষ পাল, মৃদুল পাল, শেখ শাহিনুর, হোসাইন আহমদ, তোফায়েল আহমদ, মইনুল ইসলাম, ইকবাল আহমদ মুজির, আব্দুল আজিজ মইনুল, জামিলুর, রাহি, সৌরভ, অর্জুন, জুবেল তালুকদার, আবিদুল, সাহেদ, আলমগীর, মোহন, রাজিব সিং, অসিম, জবলু, রুহুল আমীন, পার্থ পাল, রফিকুল ইসলাম, সামাদ, সাইফুল গনি, আলী হোসেন, জামিল, গৌতম, শাহজাহান মিয়া, সাইফুর, সামাদ, সুলতান, আব্দুল আলী, রাসেল আহমদ, মৃদুল, বিক্রম, ফকরুল, সুজেল খান, সাগর, জাহাঙ্গীর ও মুন্না প্রমুখ।


