বিশ্বনাথের আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ দৌলতপুর’র প্রাক্তন ছাত্র-ছাত্রী পূর্ণমিলনীর প্রস্তুতি কমিটির সভা
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০১৬ ইং, ১০:৫৪ পূর্বাহ্ণ | সংবাদটি ৮৩৯ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ:: বিশ্বনাথ উপজেলার অন্যতম প্রাচীন বিদ্যাপিট আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ দৌলতপুর এর যুক্তরাজ্য বসবাসরত প্রাক্তন ছাত্র-ছাত্রী পূর্ণমিলনী-২০১৬ এর প্রস্তুতি কমিটির এক সভা গত সোমবার ইস্ট লন্ডনের ব্রিকলেইনস্থ আমার রেস্টুরেন্টে অনুষ্টিত হয়।
প্রাক্তন ছাত্র দৌলত হোসাইন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন তৈবুর রহমান,সারব আলী,ওয়াহিদ আলী, রাশিদুল ইসলাম, শেখ মবস্বির আলী, হেলাল মোস্তাব, জিয়াউল হক, সিরাজুল ইসলাম, মইন উদ্দিন আনছার, আব্দুল কাইয়ুম, বেলাল আহমদ প্রমুখ.
সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়,তার মধ্যে পুর্বেগৃহিত সম্ভাব্য তারিখ আগামী ৭ মার্চ ২০১৬ এবং ইম্প্রেশন ইভেন্টস ভেন্যু কে অনুষ্টান এর স্থান চূড়ান্ত করা হয়। অনুষ্টান কে ব্যাপক ভাবে প্রানবন্ধ করার লক্ষে আগামী ১ ফেব্রুয়ারী রোজ সোমবার লন্ডন থেকে মিডল্যন্স পর্যন্ত রোডট্রিপ এর মাধ্যমে প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দের সদস্য ফরম সংগ্রহ এবং প্রাক্তন শিক্ষক,কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ব্যক্তিবর্গ কে আমন্ত্রণ জানানো। উক্ত রোডট্রিপে যেতে লন্ডনে অবস্তানরত আগ্রহীদের কে হেলাল মোস্তাব (মোবা-০৭৭৭৮৫২৬০০৫)এবং মইন উদ্দিন আনছার (মোবা-০৭৯৮৪৬১২০৯৫)এর সাথে আগামী ২৫জানুয়ারির মধ্যে যোগাযোগ করতে হবে।


