বিশ্বনাথের বাউসেন গ্রামে শিক্ষার্থীকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০১৬ ইং, ২:০৮ অপরাহ্ণ | সংবাদটি ৮৯২ বার পঠিত

স্টাফ রিপোর্টার : ডেইলি বিশ্বনাথ ডট কম প্রকাশক ও বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু বলেছেন, প্রতিযোগিতা মুলক বিশ্বে টিকে থাকতে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষাকে গুরুত্ব দিয়ে এ প্রজন্মের শিক্ষার্থীকে আগামী দিনের জন্য প্রস্তুত হতে হবে। তিনি বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষৎ এজন্য প্রত্যেক অভিভাবককে যতœসহকারে তাদের প্রতি খেয়াল রাখার আহবান জানান। গতকাল শুক্রবার বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাউসেন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে জেএসসি ও পিএসসি পরীক্ষায় গোল্ডেন এ-প্লাস ও জিপি-এ ৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শিক্ষানুরাগী তফজ্জুল আলীর সভাপতিত্বে ও সংস্থার সভাপতি ইউনুছ আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফটো সাংবাদিক সফিকুল ইসলাম শফিক, সংস্থার উপদেষ্ঠা ডাক্তার বিভাংশু গুণ বিভু, আব্দুন নূর, আব্দুস শহিদ, আব্দুল হক, চমক আলী, সংস্থার সহ-সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম,সহ সম্পাদক ফিরোজ আলী, জয়নুল হক, শিক্ষানুরাগী ছালেহ আহমদ, আরাফাত আলী, মুহিত মিয়া, জহিরুল ইসলাম, সংস্থার সাংগঠনিক সম্পাদক সাইফুল হক, সহ সম্পাদক সাইফুর রহমান সাইফ, লিটন মিয়া, প্রচার সম্পাদক আব্দুল বাছিত, শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক অমিত চন্দ্র, অর্থ সম্পাদক লিটন মিয়া, শম বিষয়ক সম্পাদক রুবেল মিয়া, বন ও পরিবেশ সম্পাদক আতিকুল ইসলাম, নিজামউদ্দিন,আব্দুর রুপ, মিজানুর রহমান, অসিম চন্দ্র, রাকিবুল ইসলাম, আব্দুর রকিব, আফিকুল ইসলাম, গোল্ডেন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থী প্রমি গুণ, সাইফুর রহমান, মিজানুর রহমান প্রমুখ।


