বিশ্বনাথের মেয়ে বুশরা কেমুসাস শিশু-কিশোর পুরস্কার লাভ
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০১৬ ইং, ১০:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ৭৬৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথের মেয়ে ছামিয়া জান্নাত বুশরা ১ম কেমুসাস শিশু-কিশোর মেলা ও বইপাঠ প্রতিযোগিতা- ২০১৫ এ হাতের লেখা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে । গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে কেমুসাস ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের কাছ থেকে সে এই সম্মানজনক পুরস্কার গ্রহণ করেছে।
বুশরা বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের ইটালী প্রবাসী মোহাম্মদ আলী ও
গৃহিণী সুলতানা রাজিয়ার কন্যা । সে এ বৎসর স্থানীয় বিশ্বনাথ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে ৫ম শ্রেণীর পরীক্ষা সমাপ্ত করেছে। সে গতবৎসর জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছিল ।


