বিশ্বনাথে আইনশৃংখলার উন্নতির জন্য ইউএনও বরাবর স্বারকলিপি
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০১৬ ইং, ৫:২৫ অপরাহ্ণ | সংবাদটি ৬৫৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে ঘনঘন চুরি, ডাকাতি বৃদ্ধির ফলে আইনশৃংখলার উন্নতির জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর রোববার উজেলার দৌলতপুর যুবসংঘের নেতৃবৃন্দ স্বারকলিপি প্রদান করেছেন।
স্বারকলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি বিশ্বনাথ উপজেলায় আইনশৃংখলার ব্যাপক অবনতি হয়েছে। প্রতি রাতে গাড়ী চুরি, ডাকাতিসহ অনেক ঘটনা ঘটছে। তারই ধারাবাহিকতায় দৌলতপুর গ্রামের তরুণ ব্যবসায়ী রাসেল আহমদের বাড়িতে কিছুদিন পূর্বে ডাকাতি সংগঠিত হয়। উপজেলার আইন শৃংখলা পরিস্থিতি উন্নতির জন্য ডাকাতিসহ সকল ঘটনার সুষ্ট বিচার দাবি করা হয়।
স্বারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম (রাজু), সহ-সাধারণ সম্পাদক বিলাল আলী, হেলাল আহমদ, আবু সালেহ, ইকবাল হোসেন, বিভাংশু গুন বিভু, আনোয়ার মিয়া, ছালিক মিয়া, শুকুর আলী, জাহিদুল ইসলাম প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক স্বারকলিপি পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, আইন শৃংখলার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


