বিশ্বনাথে ইউপি নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেতে যাদের পাল্লাভারি!
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০১৬ ইং, ১২:০৫ অপরাহ্ণ | সংবাদটি ২৬৩৬ বার পঠিত
মোহাম্মদ আলী শিপন:: সিলেটের বিশ্বনাথ উপজেলার ৮টি ইউনিয়নে বইছে ইউনিয়ন নির্বাচনী হাওয়া। বর্তমান সরকার এ প্রথমবারের মতো দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন ঘোষনা করায় দলীয় নেতাকর্মীদের বেশ আগ্রহ বেড়েছে। এতে আ’লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের এ পর্যন্ত প্রায় অর্ধশতাধিক প্রার্থীরা মাঠে প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তার পাশাপাশি অনেক প্রবাসী নেতারাও দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করতে দেশে এসেছেন। জাতীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হওয়ার সম্ভাবনায় এসকল প্রার্থীরা উপজেলা ও জেলার সিনিয়র নেতাদের কাছে জোর লবিং শুরু করেছেন। তাদের জন্য দলীয় মনোনয়ন লাভই যেন প্রথম চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। এমন বড় চ্যালেঞ্জে মনোনয়ন পেতেই এসকল প্রার্থীদের কাছে সিনিয়র নেতারা যেন এখন সোনার হরিণের মতো। তাই প্রার্থীরা মাঠে মনযোগ দিয়ে কাজ করার জন্য সিনিয়র নেতারাও একটু নড়েচড়ে বসেন। সর্বশেষ কার কপালে জাতীয় প্রতীকের মনোনয়ন রয়েছে তাহা এখনই বলা সম্ভব হচ্ছেনা। তবে এই মনোনয়ন থেকে বঞ্চিত হলে বিদ্রুহী প্রার্থীর সংখ্যা অনেকটা বেড়ে যাওয়ার আশংখা করা হচ্ছে। আর ওই আশংখায় বিএনপিতে তেমন জোর না থাকলেও বেশী সরকার দলীয় প্রার্থীদের মধ্যে ঘুরপাক খাচ্ছে।
তবে আ.লীগের দলীয় মনোনয়ন পেতে উপজেলা ও জেলা নেতাদের কাছে ছুটে যাচ্ছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীরা। এখন পর্যন্ত বেশ কয়েকজন প্রার্থী দলীয় মনোনয়ন পাওয়ার দূরে এগিয়ে রয়েছেন।
নামপ্রকাশ না করার অনুরোধ জানিয়ে উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল এক নেতা ডেইলি বিশ্বনাথ ডটকমকে বলেন, ইতিমধ্যে উপজেলার কয়েকটি ইউনিয়নের প্রার্থী বাছাই প্রায় শেষ। কোনো জটিলতা না আসলে তারাই দলীয় প্রতিক পাবেন। আমাদের প্রিয় নেতা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী যুক্তরাজ্য অবস্থান করছেন। তিনি দেশে ফিরে আসার পরপরই দলীয় প্রার্থীদের নাম ঘোষনা করা হবে।
ওই নেতা জানান, এখন পর্যন্ত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে যাদের পাল্লাভারী তারা হলেন-বিশ্বনাথ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ নেতা শাহ আসাদুজ্জামান, দৌলতপুর ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান আমির আলী, দেওলকস ইউনিয়নে আ.লীগ নেতা আবুল কালাম জুয়েল, খাজাঞ্চি ইউনিয়নে আ.লীগ নেতা শংকর চন্দ্র ধর, অলংকারি ইউনিয়নে আ.লীগ নেতা আরশ আলী, রামপাশা ইউনিয়নে আ.লীগ নেতা আনোয়ার খান, আলমগীর হোসেন, লামাকাজি ইউনিয়নে ডা.সানুর হোসেন। তবে রামপাশা ইউনিয়নে আনোয়ার খান নির্বাচনে না আসলে আলমগীর হোসেন দলীয় মনোনয়ন পাবেন।
এব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার ডেইলি বিশ্বনাথ ডটকমকে বলেন, দলের সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা করে দলীয় প্রার্থী বাছাই করা হবে। যাতে উপজেলার প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হন।


