বিশ্বনাথে ইসলামী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০১৬ ইং, ৭:১৩ অপরাহ্ণ | সংবাদটি ১০৬৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে ইসলামী ব্যাংকের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে মঙ্গলবার বিকেলে ব্যাংকের ভিতরে কম্বল বিতরণ করা হয়। ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও বিশ্বনাথ ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ আবুল খয়েরের সভাপতিত্বে ও রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালালউদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি নাজমুল ইসলাম মকবুল, ইউপি সদস্য নূর মিয়া, ব্যবসায়ী সৈয়দ বদরুল আলম। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজার অপারেসন মো.সালেহ আহমদ। কোরআন তেলাওয়াত করেন ব্যাংকের আর ডি এস প্রধান আজিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের বিয়োগ প্রদান মোবারক হোসেন, আবু হানিফ মো.নোমান, মোহাম্মদ আলী, আবুল মনসুর, আবু জাফর, আবদুল বাছিত, একে এম ইছহাক প্রমুখ। এলাকার দুই শতাধিক হদ-দরিদ্র পরিবারের লোকজনের মধ্যে শীতের কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিরা।


