বিশ্বনাথে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব বৃহস্পতিবার
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০১৬ ইং, ৫:৫৫ অপরাহ্ণ | সংবাদটি ৭৬৪ বার পঠিত
স্টাফ রিপোর্টার :: সিলেটের বিশ্বনাথে ঐতিহ্যবাহী বার্ষিক পলো বাওয়া উৎসব বৃহস্পতিবার দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি গ্রামের দক্ষিণের (বড়বিলে) সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে। গ্রামবাসি ইতিমধ্যে তাদের প্রস্তুতি সম্পন্ন করেছেন। বাশেঁর তৈরী পলো, জালসহ মাছ ধরার সবধরনের যন্ত্রাদি তৈরী রেখেছেন। নির্দিষ্ট সময়ে পলো বাওয়া উৎসব অনুষ্ঠিত হবে। অংশ গ্রহনকারী সৌখিন শিকারীরা বেঁধে দেয়া সময়ে অন্তত ১৫ মিনিট পূর্বে বিলের পারে সববেত হওয়ার জন্য সবাইকে বলা হয়েছে। এতে কোন শিকারী না আসলে তার জন্য অপেক্ষা করা হবে না। প্রতিবছরের মত এবছরও আনন্দ ঘন পরিবেশে পলো বাওয়া উৎসব পালিত হবে। উৎসবে অংশ নিতে কিছু সংখ্যক প্রবাসীরা দেশে এসেছেন বলে জানাগেছে।
গোয়াহরি গ্রামের তরুণ মনোয়ার হোসাইন জানান, প্রতিবছরের মত এ বছরও বার্ষিক পলো বাওয়া উৎসব পালিত হবে। নির্দিষ্ঠ সময়ে শুরু হবে উৎসব এতে কারো জন্য অপেক্ষা করা হবেনা। সকাল ৯টায় উৎসব উৎসব শুরু হবে।


