বিশ্বনাথে কল্যাণ পরিষদের শপথ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০১৬ ইং, ৭:৩৯ অপরাহ্ণ | সংবাদটি ৫৪০ বার পঠিত
সিলেটের বিশ্বনাথে সমাজসেবা মূলক সংগঠন ‘পঞ্চগ্রাম গ্রাম সমাজ কল্যাণ পরিষদ’র নতুন কমিটির দায়িত্বশীলরা শপথ নিয়েছেন। গতকাল বৃহষ্পতিবার সকাল ১১টায় স্থানীয় আনিকা কমিউনিটি সেন্টারে শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল হক। শিল্পপতি মো. লেছু মিয়ার সভাপতিত্বে ও সংগঠনের সম্পাদক মধু মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ মহাসচিব ও কামালবাজার আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, সংগঠনের প্রধান উপদেষ্ঠা আরশ আলী। অন্যদের মধ্যে বক্তব্য দেন সভাপতি মছব্বির আলী, সহ সম্পাদক জলিল মিয়া, অর্থ সম্পাদক মনির মিয়া ময়নুল, ধর্ম ও শিক্ষা সম্পাদক শিপন মিয়া, সমাজকল্যান সম্পাদ ফিরোজ মিয়া, সমাজসেবক জিতু মিয়া, ব্যবসায়ী মো. মোক্তাদির মিয়া, ইমাম আবু সাঈদ প্রমুখ। পরে নতুন কমিটির দায়িত্বশীলদের শপথ পাঠ করান মাওলানা একেএম মনোওর আলী । শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মো. সাবরুল আমীন ও জাতীয় পরিবেশন করে মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।-বিজ্ঞপ্তি


