বিশ্বনাথে চান্দশীরকাপন মাঠে পর্দা উঠল অনুর্ধ ২১ ফুটবল টুর্নামেন্টের
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০১৬ ইং, ৫:৫৮ অপরাহ্ণ | সংবাদটি ১৪৭১ বার পঠিত
স্টাফ রিপোর্টার :বিশ্বনাথে শুক্রবার পশ্চিম চান্দশীরকাপন মোহামেডান ফুটবল মাঠে পর্দা উঠল আমন্ত্রন মূলক অনুর্ধ ফুটবল টুর্নামেন্টের। উপজেলার ৮টি দল টুর্নামেন্টে অংশ গ্রহন করে। মোহামেডান স্প্রোটিং ক্লাবের আয়োজনে ফুটবল মাঠে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। দৈনিক সবুজ সিলেট পাঠক ফোরাম বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি শামছুল ইসলাম মোমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক, ক্রীড়ানুরাগী ফারুক মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী সিতাব আলী, ক্রীড়ানুরাগী সাদেক আলী, সায়েকআহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবুল আহমদ, বকুল আহমদ, সামাদ, আশিক, জিলা মিয়া, বাবুল মিয়া, কামরুল, রাজু, রাজা, জাকির, আকিক, আব্দুন নূর, এফটিআর ফয়ছল প্রমুখ।
উদ্বোধনী খেলায় শুভেচ্ছা স্প্রোটিং ক্লাব চৌধুরীগাঁওকে ৩-০ গোলে পরাজিত করে মোহামেডান স্প্রোটিং ক্লাব চান্দশীরকাপন।


