বিশ্বনাথে জাতীয় পার্টির পরিচিতি সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০১৬ ইং, ৮:২৫ অপরাহ্ণ | সংবাদটি ১০০৬ বার পঠিত
স্টাফ রিপোর্টার :বিশ্বনাথে অলংকারী ইউনিয়নের ২নং ওয়ার্ড জাতীয় পার্টির পরিচিতি সভা বৃহস্পতিবার ছোট খুরমা গ্রামের মো. সাজ্জাদুর রহমানের এর বাড়িতে অনুষ্ঠিত হয়। মো. মনিরুজামান ইরনের সভাপতিত্বে ও ওয়ার্ড জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শাহাবউদ্দিনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-আহবায়ক রফিকুল আলম লালু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক সালেহ আহমদ তোতা, সদস্য সচিব আনিছ মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দশঘর ইউপি জাতীয় পার্টি নেতা মো, ফেরদৌস আহমদ, তাহির মিয়া, ফিছু মিয়া, সাদিক মিয়া, মাসুম আহমদ, আলকাছ আলী, হারন মিয়া, রাসেল আহমদ, নিজাম মিয়া, হাবিব আহমদ, ইসকার আলী, আছমত আলী, ছোয়াব আলী, লুৎফুর রহমান, রজব আলী, জমির মিয়া, ময়ুর মিয়া, রুহুল আমিন, আনসার আলী, আব্দুল মুকিদ, জাহিদ হাসান, গিয়াসউদ্দিন, কয়ছর আহমদ, রুবেল আহমদ, এনামউদ্দিন, তৈয়ব আলী, জাবেদ আলী, জসিমউদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেছেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থী দেয়া হবে তাদের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং ইউনিয়নের প্রত্যেকটি গ্রাম পাড়া মহল্লায় জাতীয় পার্টির দূর্গ গড়ে তুলতে হবে। পল্লী বন্ধু হোসেইন মুহাম্মদ এরশাদ ও ইয়াহইয়া চৌধুরী এহিয়ার হাতকে শক্তিশালী করতে হবে।


