বিশ্বনাথে জাতীয় পার্টির সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০১৬ ইং, ৬:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ৯৫৪ বার পঠিত
বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির এক সভা বুধবার বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক সিতাব আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-আহবায়ক রফিকুল আলম লালু, খাজাঞ্চি ইউপি জাপার সাবেক সভাপতি রইছুল ইসলাম, সাবেক আহবায়ক ওমর আলী, সদস্য সচিব প্রদীব চন্দ্র দে, আমির আলী, আবুল কালাম, নোমান আহমদ,আবদুল করিম, খোয়াজ আলী, আবদুল্লাহ কালা মিয়া, আবদুল খালিক প্রমুখ।
সভায় আগামী ১৩ ফেব্রুয়ারী শনিবার খাজাঞ্চি ইউপি জাতীয় পার্টির সম্মেলনের তারিখ নির্ধারন করা হয়। সম্মেলনে ইউনিয়নের সকল নেতাকর্মীকে উপস্থিত থাকার আহবান জানানো হয়। বিজ্ঞপ্তি


