বিশ্বনাথে জামিয়া মাদানিয়া মাদ্রাসার ৫৭তম ইসলামী মহা সম্মেলন বৃহস্পতিবার
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০১৬ ইং, ৭:৩২ অপরাহ্ণ | সংবাদটি ১৩৫৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া মাদ্রাসার ৫৭তম বার্ষিক আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলন আগামীকাল (২৮ জানুয়ারী) বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে রাত ১২ পর্যন্ত জামিয়ার মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করবেন দারুস সুন্নাহ গলমুকাপন মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়খ আব্দুশ শহীদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফিলিস্তিনের আল আকসা মসজিদের গ্র্যান্ড ইমাম আল্লামা শায়খ আলী উমর ইয়াকুব আব্বাসী ও ভারত থেকে আগত আওলাদে রাসুল আল্লামা সায়্যিদ আসজাদ মাদানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শায়খুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী, জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা ফজলুর রহমান খান, ঢাকা থেকে আগত মাওলানা তফজ্জুল হক আজিজ, মাওলানা মুহাম্মাদুল্লাহ জামী, মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, মাওলানা নাসিরুদ্দীন খান, মাওলানা মমতাজ উদ্দিন বড়দেশী, লন্ডন থেকে আগত মাওলানা বদরুল আলম হামিদী, মাওলানা শায়খ আসগর হোসাইন, মাওলানা শুয়াইব আহমদ, হাফিজ হুসাইন আহমদ, মাওলানা শায়খ সালেহ হামিদী। এছাড়া দেশের নবীন ও প্রবীণ উলামায়ে কেরাম বয়ান পেশ করবেন। এতে সকলরে উপস্থিতি ও সার্বিক সহযোগীতা কামনা করেছেন জামেয়ার ভারপ্রাপ্ত মুহতামিম কামরুল ইসলাম ছমির।


