বিশ্বনাথে ডেফোডিলের চা-চক্র অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০১৬ ইং, ৬:৩১ অপরাহ্ণ | সংবাদটি ৮৬০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে আমন্ত্রনমূলক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মঙ্গলবার রাতে এক চা-চক্র অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন। অনুষ্ঠানে আগামী ৬ ফেব্রুয়ারী উপজেলার জানাইয়ার মাঠে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়।
ডেফোডিলের সভাপতি কামরুল ইসলাম রেজার সভাপতিত্বে ও ক্রীড়া সম্পাদক ইলিয়াস আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রথমআলো বন্ধু সভায় সভাপতি ডাঃ প্রবীর কান্তি দে পিংকু, সহ সভাপতি কামাল মুন্না, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলী, সহ সভাপতি সোহেল বাদশা, সাধারণ সম্পাদক নবীন সোহেল, ফারিয়া সভাপতি জাহাঙ্গীর আলম, ডেফোডিল এসোসিয়েশনের সহ সভাপতি ইমদাদ হোসেন নাঈম, সাধারণ সম্পাদক দিনাজ পাল, সিনিয়র সদস্য তন্ময় দেব রায়।


