বিশ্বনাথে দু-পক্ষের সংঘর্ষে নিহত ১ : আহত ১৫
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০১৬ ইং, ১১:০৬ পূর্বাহ্ণ | সংবাদটি ২৭০২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::সিলেটের বিশ্বনাথে মাটি কাটার জের ধরে দু-পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন ও অনন্ত ১৫জন আহত হন। নিহতের নাম জহুর আলী (৩৫)। তিনি বাওনপুর গ্রামের মনোহর আলীর ছেলে। সোমবার সকাল সাড়ে ৮টায় উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের বাওনপুর গ্রামের আয়াছ আলী ও মাস্টার আবদুল মতিনের লোকজনের মধ্যে এঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় জহুর আলীকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সংঘর্ষে আহতরা হলেন-হারিছ আলী,গিয়াস উদ্দিন, আমির আলী, মজর আলী, কবির আহমদ, স্বপন আহমদ, সাহেল আহমদ,কুতুব উদ্দিন, রাজু মিয়া, ফয়জুল মিয়া। বাকি আহতদের নাম জানাযায়নি। তবে এরই মধ্যে গুরুত্বর আহত কয়েকজনকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে বলে জানাগেছে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী বলেন, সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তবে তিনি এলাকায় নেই, জরুরী কাজে ঢাকায় অবস্থান করছেন বলে জানান।
এলাকাবাসী জানান জানান, সরকারী খাস জমি থেকে মাটি কাটাকে কেন্দ্র করে রবিবার দুপুরে বাওনপুর গ্রামের আয়াছ আলী ও মাস্টার আবদুল মতিনের মধ্যে কথা কাটাকাটি হয়। এই বিষয়টিকে কেন্দ্র করে আজ সোমবার সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় আধা ঘন্টাব্যাপি সংঘর্ষে ঘটনাস্থলেই আয়াস আলী পক্ষের জহুর আলী নিহত হন ও উভয় পক্ষের অনন্ত ১৫ জন আহত হন। পরে আশপাশের এলাকাবাসী এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এব্যাপারে থানার ওসি আবদুল হাই সংঘর্ষে একজন নিহতের সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।


