বিশ্বনাথে দেওকলস ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন রাজি চৌধুরী
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০১৬ ইং, ৫:১৪ অপরাহ্ণ | সংবাদটি ১৬৮০ বার পঠিত
তজম্মুল আলী রাজু : চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন সহল আল-রাজী চৌধুরী। সম্ভাব্য প্রার্থী হিসেবে ইতিমধ্যে তিনি কাজও শুরু করেছেন। সহল আল-রাজী চৌধুরী বিশ্বনাথের দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী রাজী চৌধুরী ‘লাঙ্গল’ প্রতিক নিয়ে নির্বাচন করবেন এমন আভাস পাওয়া যাচ্ছে।
জাতীয় সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়ার ছোট ভাই সহল আল-রাজী চৌধুরী নিজ ইউনিয়নের জন্য ব্যাপক উন্নয়ন করতে চান। ইউনিয়নের প্রতিটি পাড়া, মহল্লা, গ্রামসহ প্রত্যেকটি উন্নয়নের জন্য ইতিমধ্যে তিনি রুপরেখা প্রস্তুত করে রেখেছেন।
এ ব্যাপারে সহল আল-রাজী চৌধুরী বলেন, মানুষের ভালবাসা ও আন্তরিকতা আছে বলেই তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন। জাতীয় পার্টি থেকে মনোনয়ন পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, অবশ্য দলীয়ভাবে প্রার্থী (আমাকে) দেয়া হবে বলে আশা করতে পারি।


