বিশ্বনাথে প্রীতি ফুটবল ম্যাচে প্রথমআলো বন্ধুসভা বিজয়ী
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০১৬ ইং, ৭:৩৭ অপরাহ্ণ | সংবাদটি ৮২৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে উপজেলার জানাইয়া ফুটবল মাঠে এক আমন্ত্রমূলক প্রীতি ফুটবল ম্যাচে শনিবার বিকেলে বিশ্বনাথ প্রথমআলো বন্ধুসভা একাদশ ৬-১ গোলের ব্যবধানে বিশ্বনাথ প্রেসক্লাব একাদশকে (একাংশ) হারিয়েছে। খেলা শেষে ‘বিদেশ যাত্রা উপলক্ষে বন্ধুসভার সভাপতি ডাঃ প্রবীর কান্তি দে পিংকু, স্বদেশ আগমণ উপলক্ষে সাবেক সাধারণ সম্পাদক ইশতিয়াকুর রহমান রাজীব, নতুন বাজার বণিক কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ ও কমিশনার পদে নির্বাচিত হওয়ায় সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল আহমদ ও যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন নাইম’কে সংবর্ধনা প্রদান করা হয়। প্রথমআলো বন্ধুসভা আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদেরকে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
প্রথমআলো বন্ধুসভার উপদেষ্ঠা প্রনঞ্জয় বৈদ্য অপুর সভাপতিত্বে ও সহ সভাপতি আনহার আলীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক আবদুল আহাদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, মামুনুর রশীদ মামুন, বিশ্বনাথ ক্রীড়া কল্যাণ ফেডারেশনের সভাপতি দিলশাদ আহমদ, সংগঠক কাওছার আহমদ।
প্রথমআলো বন্ধুসভা একাদশঃ পিংকু (অধিনায়ক), আনহার, বাপ্পী, সোহেল, কামরুল, নাইম, তন্ময়, দিনাজ, সুমিত, ফখরুল, সাহেদ, মুক্তার।
বিশ্বনাথ প্রেসক্লাব একাদশঃ খায়ের (অধিনায়ক), আহাদ, আশিক, মামুন, রুহেল, এনাম, সাকি, আবুল, হামিদ, ওলিউর, মশিউর, দেলোয়ার।


