বিশ্বনাথে বাউসেন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা শুক্রবার
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০১৬ ইং, ৯:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ৭০৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাউসেন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আগামী শুক্রবার সকাল ১০টায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি, ডেইলি বিশ্বনাথ ডটকম’র প্রকাশক ও দৈনিক ইত্তেফাক,সবুজ সিলেট বিশ্বনাথ প্রতিনিধি তজম্মুল আলী রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, ডেইলি বিশ্বনাথ ডটকম’র সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠ,সিলেট সুরমা’র বিশ্বনাথ প্রতিনিধি মোহাম্মদ আলী শিপন।
এতে এলাকার শিক্ষানুরাগীদের উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন সংস্থার সভাপতি ইউনুছ আলী ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।


