বিশ্বনাথে বেবী কেয়ার একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০১৬ ইং, ৬:২১ অপরাহ্ণ | সংবাদটি ১০৬০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: বিশ্বনাথের রাজাগঞ্জ বাজার বেবী কেয়ার একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একাডেমীর পরিচালক মুহিবুর রহমান সুইটের সভাপতিত্বে ও শিক্ষক সুমন আহমদের পরিচালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, প্রবাসী কমিউনিটি নেতা নূরুল ইসলাম, সমাজ সেবক মিজাজুল হোসেন, আমির উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- একাডেমীর পরিচালক গিয়াসুর রহমার, বাতিঘর’র সভাপতি গোলাম মোস্তফা। এসময় উপস্থিত ছিলেন সংগঠক শাহ সিদ্দিকুর রহমান, মাসুদ আহমদ, আলাল আহমদ, কাওছার আহমদ, মুজিবুর রহমান, আলি হোসেন, হাফিজ কছির আলী, এনামুল হক বিজয় প্রমূখ। আলোচনা সভা শেষে কৃতি ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের হাতে ক্রেস্ট এবং ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।


