বিশ্বনাথে ব্যবসায়ী চমক আলীর স্মরণে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০১৬ ইং, ৫:৪০ অপরাহ্ণ | সংবাদটি ৭১৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা ::সৎ, নিষ্টাবান ও ভাল মনের মানুষ ছিলেন মরহুম চমক আলী। ভাল মানুষের কথা মানুষ চিরদিন স্মরণ রাখবে। চমক আলী মৃত্যুর পূর্ব পর্যন্ত দ্বীন ও ইসলামের কাজ করে গেছেন। ব্যবসার পাশাপাশি তিনি দ্বীনের কাজ করতে। যার অবদান ভুলা যাবেনা।
শুক্রবার বিকেলে বিশ্বনাথ উপজেলা শহরের লাইটেস ষ্ট্যান্ডে বাংলাদেশ মুজাহিদ কমিটি ও ইসলামী আন্দোলন উপজেলার শাখার উদ্যোগে মুজাহিদ কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও নতুনবাজারের ব্যবসায়ী মরহুম মো. চমক আলী স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট বিভাগের সভাপতি ডাক্তাক মোয়াজ্জেম হোসেন খান।
বাংলাদেশ মুজাহিদ কমিটি বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে ও মুহতামিম, মুফতি মাওলানা লুকমান খানের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা কামরুল ইসলাম ছমির, মাওলানা ওয়ারিছউদ্দিন, মাওলানা নূরুল হক, মাওলানা আমিরউদ্দিন আশরাফী, ইসহাক আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সংগঠক মাসুকুর রহমান শিকদার প্রমুখ। এছাড়া আলোচনা সভায় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। সভা শেষে মরহুম চমক আলীর রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা নূরুল ইসলাম।


