বিশ্বনাথে মদীনাতুল উলুম ও আব্দুস ছাত্তার মহিলা মাদ্রাসায় মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০১৬ ইং, ৯:১০ অপরাহ্ণ | সংবাদটি ৫৬২ বার পঠিত
স্টাফ রিপোর্টার :: জামেয়া মদীনাতুল উলুম ও হাজী আব্দুস ছাত্তার মহিলা মাদ্রাসা শিমুলতলায় এক মতবিনিময় সভা গত ৫ জানুয়ারী অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রবাসীদেরকে সংবর্ধনা দেয়া হয়। হাজী আব্বাস খানের সভাপতিত্বে ও হাজী আব্দুল মন্নানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী হাবীবুর রহমান, আব্দুল হামিদ, ফজল মিয়া, আব্দুর রশিদ আক্কল, সৌদিআরব প্রবাসী মশাহিদ আলী, স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন হাজী আব্দুল মন্নান মেম্বার, হিরণ মিয়া মেম্বার প্রমুখ।
মতবিনিময় শেষে জামেয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা আব্দুল হাই (রহ.) ও ভুমি দাতা হাজী আব্দুস ছাত্তারসহ এলাকার মুর্দেগান, দেশ ও প্রবাসীদের জন্য মোনাজাত করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি লুকমান খান।
মতবিনিময় সভায় ৩১ জানুয়ারী মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রবাসীরা নগদ অনুদান দেন। এসময় মাদ্রাসা কমিটির পক্ষ থেকে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞা জানানো হয়।


