বিশ্বনাথে মাদরাসা ছাত্র সালমান হত্যার বিচারের দাবিতে সভা ও দোয়ামাহফিল
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০১৬ ইং, ৬:২৫ অপরাহ্ণ | সংবাদটি ৫৭৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে মাদরাসা ছাত্র সালমান হত্যাকারিদের বিচারের দাবি ও দোয়ামাহফিল শুক্রবার বিকেলে মাদরাসা মসজিদে অনুষ্ঠিত হয়।
মাদানিয়া মাদরাসার সাবেক মুহতামিম মাও: জহির উদ্দিনের সভাপতিত্বে ও জামেয়ার শিক্ষক মাওলানা হাসান বিন ফাহিম এর পরিচালনায় বক্তব্য রাখেন জামিয়া মাদানিয়া মাদরাসার মুহতামিম মাওলানা শিব্বির আহমদ, জামিয়ার শায়খুল হাদিস মাওলানা ফজলুর রহমান খান, জামিয়া মাদানিয়া মহিলা মাদরাসার শিক্ষা সচিব মাওলানা কামরু ইসলাম ছমির, জামিয়া দারুল কুরআন ফয়জে আম মাদরাসরার মুহতামিম মাওলানা শামছুল ইসলাম, জামিয়ার সাবেক মুহাদ্দিস মাওলানা আব্দুস সুবহান, জামিয়া মুহাম্মদিয়া মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল মতিন, জামিয়া দারুল উলুম বরুনি মাদরাসার শিক্ষা সচিব মাওলানা শরফুদ্দিন, জামিয়া আব্বাসিয়া কৌড়িয়া মাদরাসার শিক্ষক মাওলানা হাফিজ হুসাইন আহমদ, জামিয়া ইসলামিয়া লুৎফাবাদ মাদরাসার শিক্ষক মাওলানা হাফিজ আতিকুজ্জামান, জামিয়া আমতৈল মাদরাসার শিক্ষক মাওলানা শরফুদ্দিন, দারুল হিকমা একাডেমী এর প্রিন্সিপাল মাওলানা আব্দুর রহিম, মাওলানা মুফতি ইব্রাহিম খলিল, মাওলানা আবদুল করিম, মুফতি ইজাদুর রহমান, মাওলানা সাহেদ আহমদ, মাওলানা বেলাল আহমদ, আবদুল মতিন, বণিক সমিতির সাবেক সভাপতি জহুর আলী, মুরব্বী হাফিজ আলী, ব্যবসায়ী আজিজুর রহমান, আবদুল হান্নান, বেলাল আহমদ ইমরান, তারা মিয়া, আবদুস শহিদসহ বিভিন্ন মাদরাসার শিক্ষক-ছাত্র ও মুরব্বীয়ান.সাংবাদিক উপস্থিত ছিলেন। ।
এসময় উপস্থিত ছিলেন, মাওলানা সামছুল ইসলাম, মাওলানা ওমর ফারুক,সাহেল আহমদ রাজু, মাওলানা আবুল খায়ের,মাওলানা সিরাজুল ইসলাম, আবদুল হক প্রমুখ।
বক্তরা বলেন-মাদারিছে ক্বওমিয়ায় এই ধরনের কোন ঘটনা বিরল। যে বা যারা এই ছাত্রকে নিমর্মভাবে হত্যা করেছে, তা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। এই হত্যাকান্ড সম্পূর্ণ অমানবিক। সুষ্টু তদন্ত সাপেক্ষে প্রকৃত হত্যাকরীদেরকে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির জানান এবং মাদরাসার শিক্ষক ছাত্রদেরকে যেন অযথা হয়রানি না করা হয় প্রশাসনের সুদৃষ্ঠি কামনা করেন। নিহত ছাত্র সালমানের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


