বিশ্বনাথে যুব ও ছাত্র জমিয়তের মিছিল ও প্রতিবাদ সভা
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০১৬ ইং, ৭:২৩ অপরাহ্ণ | সংবাদটি ৫৩৫ বার পঠিত
বিশ্বনাথে মাদ্রাসা ছাত্র সালমান হত্যার প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরপরাধ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বীর আহমদ ও সিনিয়র মুহাদ্দিস মাওলানা বশির আহমদকে নি:শর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে যুব ও ছাত্র জমিয়ত বিশ্বনাথ উপজেলা শাখার উদ্যোগে বিশ্বনাথ নতুন বাজার থেকে বের হয়ে মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বাসিয়া ব্রিজে এসে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।যুব জমিয়ত বিশ্বনাথ উপজেলা শাখার আহবায়ক মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে ও ছাত্র জমিয়ত বিশ্বনাথ শাখার সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আযাদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তারা বলেন- জামিয়া মাদানিয়ার মেধাবী ছাত্র সালমান আহমদ অজ্ঞাত খুনীদের হাতে নির্মমভাবে খুন হয়েছে। আমরা এই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছি, তদন্ত সাপেক্ষে প্রকৃত খুনীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তিার দাবী জানাচ্ছি। কিন্তু এ হত্যাকান্ডকে পুজি করে কাউকে হয়রানী এবং প্রতিষ্ঠানের মানক্ষুন্ন করা সত্যিই দুঃখজনক।
বক্তারা বলেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বিশ্বনাথ উপজেলা জমিয়তের সেক্রেটারী জেনারেল, জামিয়া মাদানিয়ার প্রিন্সিপাল, মাসিক আল ফারুক সম্পাদক মাওলানা শিব্বীর আহমদ ও জমিয়তে উলামা বিশ্বনাথ শাখার অর্থ সম্পাদক মাওলানা বশির আহমদকে গ্রেফতার করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, কল্পনাপ্রসূত ও অনুমাননির্ভর। তারা ষড়যন্ত্রের শিকার। বক্তারা অবিলম্বে জমিয়ত নেতা শিব্বীর আহমদ ও বশির আহমদকে নি:শর্তভাবে মুক্তি এবং সালমান হত্যার প্রকৃত খুনিদের দ্রুত বিচারের সম্মুখিন করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত সিলেট জেলা সদস্য, বিশ্বনাথ থানা ছাত্র জমিয়তের সেক্রেটারী মাওলানা হাসান বিন ফাহিম, মাওলানা সাদ উদ্দীন আহমদ, নাওশাদ আহমদ, ওলীউর রহমান, ছাত্র জমিয়ত নেতা জাকির চৌধুরী, মুখতার হোসাইন । অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন- ছাত্র জমিয়ত কর্মী মুহা: মনির উদ্দীন, রহমতুল্লা, হাবিবুর রহমান, জামিল আহমদ, শরীফুল ইসলাম, তালিব উদ্দীন, ক্বাসেম উদ্দীন, রেজওয়ান আহমদ, মইনুদ্দীন, হাবিবুল্লাহ প্রমুখ। -বিজ্ঞপ্তি


