বিশ্বনাথে সুপার স্টার স্পোটিং ক্লাবের মিনি ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০১৬ ইং, ৯:১২ অপরাহ্ণ | সংবাদটি ১০৪২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক :: সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও ডিস্ট্রিক ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহিউদ্দিন আহমদ সেলিম বলেছেন, ক্রীড়াঙ্গনের উন্নয়নে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। যুব সমাজকে অশ্লিল কর্মকান্ড থেকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই খেলাধুলার পৃষ্টপোষকতায় সকলকে এগিয়ে আসতে হবে।তিনি শুক্রবার বিকেলে বিশ্বনাথে সুপার স্টার স্পোটিং ক্লাব কর্তৃক আয়োজিত ১ম মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সাবেক ইউপি সদস্য আব্দুল আমিরের সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক শাহ জাহানের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, বিশিষ্ট সমাজ সেবক ময়নুল ইসলাম চুনু, বিশিষ্ট ব্যবসায়ী রহমত আলী, আব্দুল্লা আল রিপন, বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, যুক্তরাজ্য প্রবাসী জায়েফর আলী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্বনাথ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য নূর উদ্দিন, সুপার স্টার স্পোটিং ক্লাবের সভাপতি সেলিম আহমদ, সহ-সভাপতি আলী আহমদ, সদস্য জিল্লুর রহমান, সুজন আহমদ, আব্দুল আহাদ, দিলাল আহমদ, আব্দুল মনাফ, জুবেল আহমদ, খালেদ আহমদ প্রমুখ।
ফাইনাল খেলায় ১-০ গোলে রায়হান একাদশ রামপুর কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মুকিদ একাদশ হরিপুর। টুর্ণামেন্টের পরিচালনা ও সার্বিক সহযোগীতায় ছিল দাম্মাম ইয়ং স্টার ক্লাব।


