বিশ্বনাথে ৬ষ্ঠ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০১৬ ইং, ৬:২৭ অপরাহ্ণ | সংবাদটি ৮০২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে বুধবার বিকেলে উপজেলার জানাইয়ার মাঠে ‘৬ষ্ঠ টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধন করা হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী।
এসোসিয়েশনের সভাপতি শেখ সালা উদ্দিনের সভাপতিত্বে ও ক্রীড়া কল্যাণ ফেডারেশনের সভাপতি দিলশাদ আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য নুরুল হক, উপজেলা যুবলীগ নেতা ইকবাল হোসেন শাহীন, প্রবাসী আমিনুল ইসলাম মামুন, সংগঠক মুহিব উদ্দিন সুজাত। স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রহিম আহমদ। বক্তব্য রাখেন এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ফয়জুর রহমান, তাহির আলী, প্রচার সম্পাদক সোহাগ আহমদ।
টুর্নামেন্টে উপজেলার ৩৮টি ক্লাব অংশগ্রহন করেছে। উদ্বোধনী খেলায় অগ্রহী ক্রিকেট ক্লাব (দেওকলস) ৯ উইকেটে ব্যবধানে বন্ধন ক্রিকেট ক্লাব (কামালপুর)’কে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেছে।


