বিশ্বনাথে ৮০ হাজার টাকা পেলে ক্যান্সার থেকে মুক্তি পাবে কলেজ ছাত্রী
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০১৬ ইং, ৯:৫৫ পূর্বাহ্ণ | সংবাদটি ১০৭৬ বার পঠিত
রফিকুল ইসলাম জুবায়ের:: বিশ্বনাথে এবার এক তরুনী ক্যান্সারকে জয় করতে চলছে । যদিও এখনও অনেক কিছুর উপর নির্ভর করছে এই সফলতা। তবে সে প্রচন্ড আত্মবিশ্বাসী। কারণ সফলতার এই পর্যায়ে আসতে তার প্রতি মানুষের ভালবাসা ও পরিবারের ঐকান্তিক প্রচেষ্টা ছিল যেমন ঠিক তেমনী তার আত্মবিশ্বাসও ছিল প্রচন্ড। রোজিনা বিশ্বাস করে মানুষের আরো একটু ভালবাসা পেলে ক্যান্সারের বিরুদ্ধে সফল হতে সে পারবে।
বিশ্বনাথ ডিগ্রী কলেজের ছাত্রী রোজিনা গত ২০১৪ সালে আক্রান্ত হয় ব্লাড ক্যান্সারে । এরপর তার দরিদ্র পরিবার ও সমাজের কিছু মহৎ প্রাণ মানুষের আর্থিক সহযোগিতায় সে দীর্ঘদিন ধরে সফলতার সাথে চিকিৎসা দিয়েছে। সর্বশেষ চিকিৎসা হিসেবে ১২টা ক্যামোথেরাফী মধ্যে ইতিমধ্যে সে ৮ টি ক্যামোথেরাফী দিয়েছে । আগামী মাসে দিতে হবে ৯ম থেরাফী। কিন্তু হাতে নেই তাদের কোন টাকা। ইতিমধ্যে গত কয়েকটি ক্যামোথেরাফীর জন্য আত্মীয় স্বজন অনেকের কাছে তারা হয়ে গেছেন ঋণী, তাই এখন আর কারো কাছে ঋণ করার ও সুযোগ নেই । তাই নিরুপায় হয়ে মানুষের সাহায্যের উপর নির্ভর করছে তার আগামী ৪টি ক্যামোথেরাফী দেওয়া । ক্যামোথেরাফী ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয় বাবত রোজিনার প্রয়োজন মাত্র ৮০ হাজার টাকা । আপনাদের একটু আর্থিক সহযোগিতা পেলে হয়ত ক্যান্সারের বিরুদ্ধে জয়ী হতে পারবে রোজিনা । আর না পেলে হয়ত তাকে হারতে হবে ক্যান্সারের সাথে ।


