বিশ্বনাথ এইড ইউকের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০১৬ ইং, ১:১১ অপরাহ্ণ | সংবাদটি ৫৭২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে শনিবার দুপুরে বিশ্বনাথ এইড ইউকের উদ্যোগে ও প্রেসক্লাবের ব্যবস্থাপনায় এবং প্রবাসী ফারুক মিয়ার অর্থায়নে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বিশ্বনাথ ইউপির দরিদ্র পরিবারের মানুষের মধ্যে শীতের কম্বল বিতরণ করা হয়।
এলাকার মুরব্বী আরশ আলীর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ এইড ইউকের লাইফ মেম্বার ফারুক মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ এইড ইউকের লাইফ মেম্বার ইছহাক আহমদ, বিশ্বনাথ এইড ইউকের কোষাধ্যক্ষ জাকির হোসেন কয়েছ, প্রবাসী জমসেদ আলী, ব্যবসায়ী আবদুল মছব্বির, মনির মিয়া মঈনুল, মধু মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, বর্তমান কমিটির সহ-সভাপতি তজম্মুল আলী রাজু।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও ডেইলি বিশ্বনাথ ডটকম এর সম্পাদক মোহাম্মদ আলী শিপন, প্রেসক্লাবের সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, নূর উদ্দিন, অসিত রঞ্জন দেব, সমাজ সেবক আবদুর নূর, জামাল মিয়া, জহুর আলী, আহাদ মিয়া, রফিকুল ইসলাম ফিরোজ, খছরু মিয়া, নাজিম উদ্দিন, নূর ইসলাম, সেবুল মিয়া, রিমন মিয়া, নাসির মিয়া প্রমুখ।
এলাকায় প্রায় দেড় শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিরা।


