রাজাগঞ্জ বাজারে মিলাদুন্নবী(সাঃ) ও আল্লামা ফুলতলী (রঃ) এর ঈসালে সওয়াব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০১৬ ইং, ৬:৩৫ অপরাহ্ণ | সংবাদটি ৭০৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) ও আল্লামা ফুলতলী (রঃ)এর ঈসালে সওয়াব উপলক্ষে আলোচনা সভা ও পাঞ্জাবী (বস্ত্র) বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল সোমাবার বিশ্বনাথের রাজাগঞ্জ বাজারে উত্তর বিশ্বনাথ লতিফিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও গরীব ছাত্রদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
উত্তর বিশ্বনাথ লতিফিয়া স্মৃতি পরিষদের সভাপতি আপ্তাব মিয়ার সভাপতিত্বে অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ খালেদ আহমদ। সংগঠনের সাধারণ সম্পাদক তাহির আলী ও সহ সাধারণ সম্পাদক সাঈদুর রহমানের সঞ্চলনায় অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রচার সম্পাদক হাফেজ মাহবুবুর রহমান।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট পশ্চিম শাখা আনজুমানে তালামিযে ইসলামিয়ার সহ-সভাপতি সাইফুর রহমান শুভ। বিশেষ অতিথি ছিলেন এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা আরবী প্রভাষক হযরত মাওঃ আ.ফ.ম আহমদ হুসাইন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান, প্রভাষক হযরত মাওঃ হরমুজ আলী, শিক্ষক হযরত মাওঃ আব্দুল মুমিন, আনজুমানে তালামিযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ তাজির, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলী আনহার শাহান, হরমুজ আলী, মাওলানা আবদুল মুমিন,শাহিন আহমদ। দু’পূর্বের উক্ত অনুষ্টানে গরবী ছাত্রদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।
এছাড়া উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়নের তালামিযের সাধারণ সম্পাদক হাফেজ কুতুব আল ফাহাদ, লামাকাজী ইউপি তালামিযের সাধারন সম্পাদক মোঃ হেলাল আহমদ, বিশিষ্ট মুরব্বি হাজী আবুল হুসেন, হাজী আব্দুল মুক্তাদির, কারী আব্দুর রহিম ও মোঃ আলী আহমদ প্রমুখ।


