লন্ডন সফরে যাচ্ছেন শফিক চৌধুরী
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০১৬ ইং, ৯:৩৩ পূর্বাহ্ণ | সংবাদটি ৬৭৭ বার পঠিত
নিউজ ডেস্ক:: সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী সংক্ষিপ্ত এক সফরে যুক্তরাজ্য যাচ্ছেন।শনিবার সকালে শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন তিনি।
শুক্রবার রাতে ঢাকার উদ্দেশ্যে যাত্রার প্রাক্কালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান সিলেট জেলা, মহানগর ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এসময় তিনি বৃহস্পতিবার সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফলভাবে আয়োজিত হওয়ায় দলীয় নেতাকর্মী, প্রশাসন এবং সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সময় স্বল্পতার কারণে সবার সাথে যোগাযোগ করতে না পারায় তিনি দুঃখপ্রকাশ করেছেন।
প্রায় দু’সপ্তাহের যুক্তরাজ্য সফরে তিনি পারিবারিক, সামাজিক এবং রাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন।



