সিলেটে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ১
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০১৬ ইং, ৭:২৫ অপরাহ্ণ | সংবাদটি ৯০১ বার পঠিত
নিউজ ডেস্ক:: সিলেটের দক্ষিণ সুরমায় মঙ্গলবার ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার আরো ৩ যাত্রী আহত হয়েছেন। নিহত চালকের নাম স্বপন আহমদ আলম (৩১)। তিনি সুনামগঞ্জের তাহিরপুরের আমির হোসেনের ছেলে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।দক্ষিণ সুরমা থানার সিনিয়র সহকারি কমিশনার ইকবাল হোসেইন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, শিববাড়ি এলাকায় পেছন থেকে একটি ট্রাক সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশা চালক মারা যান। এ ঘটনায় আরো ৩জন আহত হন। তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।