সিলেটে আর্থসামাজিক উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করেছে মরহুম আপ্তাব আলী হাজারী ফাউন্ডেশন
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০১৬ ইং, ৭:৫৮ অপরাহ্ণ | সংবাদটি ৭৪৩ বার পঠিত
রফিকুল ইসলাম জুবায়ের:: সিলেটে আর্থসামাজিক উন্নয়নে ও আর্তমানবতার সেবায় গত এক দশক ধরে কাজ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বিশ্বনাথে প্রবাসীদের উদ্যোগে প্রতিষ্টিত মরহুম আলহাজ্ব আপ্তাব আলী হাজারী ফাউন্ডেশন । সম্পূর্ন একটি পরিবারের নিজস্ব অর্থায়নে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে সেতু, রাস্তা ও এতিমখানা নির্মান, মসজিদের দুতলা নির্মান করেছে । এছাড়া প্রতিবৎসর সমাজের হতদ্ররিদ্র অসংখ্য মানুষকে কুরবানীর মাংস, রমজান ও ঈদের সময় খাদ্য সামগ্রী, শীতের কম্বল বিতরণ, সেলাই মেশিন, ঠেলাগাড়ী , ঢংদোকান, নৌকা, হুইল চেয়ার, ছাগল প্রদান এবং গৃহনির্মান তৈরী করে দিচ্ছে । আর্থসামাজিক উন্নয়ন ও আর্তমানবতার সেবায় সিলেট এলাকায় ধারাবাহিকভাবে এমন নিঃস্বার্থভাবে কাজ করছে এরকম সংগঠন নেই বললে চলে।
জানাগেছে বিশ্বনাথের এক নিভৃত পল্লী দৌলতপুর ইউনিয়নের চানপুর গ্রামের এক পরোপকারী ও নিঃস্বার্থ সমাজসেবী ছিলেন মরহুম আলহাজ্ব মোঃ আপ্তাব আলী হাজারী। জীবদ্দশায় ২০০২ সালে তিনি তার পিতা মরহুম হাজী সমছু মিয়ার নামে বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের চানপুর গ্রামের মাটিজোড়া নদীর উপর একটি সেতু ও দুদিকে পাকা সড়ক নির্মাণ করে স্থানীয় কয়েকটি গ্রামের কয়েক হাজার গ্রামবাসীর জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন এক দিগন্তের উম্মোচন করেন । পরবর্তী পর্যায়ে তিনি ইন্তেকাল করলে তার পুত্র ব্রিটেনের বিশিষ্ট ক্যাটারিং ব্যবসায়ী, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট, বিশ্বনাথ ইউনিয়ন ট্রাস্ট, দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এর ট্রাস্টী ও তরুন সমাজসেবী মোঃ সিরাজুল ইসলাম হাজারী তার পিতাকে অনুসরণ করে সমাজ সেবার মহান ব্রত নিয়ে তার পিতার নামে প্রতিষ্টা করেন মরহুম আলহাজ আপ্তাব আলী হাজারী ফাউন্ডেশন। তরুন এই সমাজসেবী সিলেটের জকিগঞ্জের ফুলতলীতে নির্মান করেন ৭০ফুট-৩৩ফুট বিশিষ্ট লতিফিয়া এতিমখানা। সম্প্রতি বিশ্বনাথ উপজেলার দৌলতপুরে দশপাইকা আনয়ারুল উলুম আলিম মাদরাসার মসজিদুল আবরার ২য় তলার কাজের জন্য মোট ২১.৩৫,০৫০ -(একুশ লক্ষ পয়ত্রিশ হাজার পঞ্চশ টাকা ) অনুদান প্রদান করেছেন । এছাড়া প্রতিবৎসর এছাড়া প্রতিবৎসর সমাজের হতদ্ররিদ্র অসংখ্য মানুষদেরকে কুরবানীর মাংস, রমজান ও ইদের সময় খাদ্য সামগ্রী, শীতের কম্বল বিতরণ, সোয়েটার ,সেলাই মেশিন, ঠেলাগাড়ী, ঢংদোকান, নৌকা,হুইল চেয়ার, ছাগল, গরু, প্রদান এবং গৃহনির্মান তৈরী করে দিচ্ছেন। সম্প্রতি গত কয়েক বছর ধরে বিশ্বনাথ প্রেসক্লাব স্থানীয়ভাবে ফাউন্ডেশনের কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে আসছে। সিলেটের আর্থসামাজিক উন্নয়ন ও আর্তমানবতার সেবায় ধারাবাহিকভাবে এমন নিঃস্বার্থভাবে কাজ করছে এরকম সংগঠন নেই বললে চলে। একজন প্রবাসী হিসেবে মোঃ সিরাজুল ইসলাম হাজারী তার মরহুম জন্মদাতা পিতার নামে ট্রাস্ট গঠন করে নিজের কষ্ঠার্জিত টাকা বিশ্বনাথসহ সিলেটের বিভিন্ন স্থানে আর্থসামাজিক উন্নয়ন ও আর্তমানবতার সেবায় নিঃস্বার্থভাবে ব্যয় করে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তাতে হাজার হাজার মানুষ যেমন উপকৃত হচ্ছে ঠিক তেমনী দেশে প্রবাসীদের মুখ আরো উজ্জ্বল হবে। আমরাও বিশ্বাস করি প্রবাসীরা সিরাজুল হাজারীর মত দেশের আর্থসামাজিক উন্নয়নে ও আর্তমানবতার সেবায় এগিয়ে আসেন তাহলে আমাদের সমাজ ও দেশ আরো উপকৃত হবে।


