২য় বারের মত সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ওসি মাহবুব
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০১৬ ইং, ৫:৩০ অপরাহ্ণ | সংবাদটি ৬৩৭ বার পঠিত
নিউজ ডেস্ক:: এবার দ্বিতীয় বারের মতো সিলেট বিভাগের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান।আজ ১১ জানুয়ারি সকাল ১০টায় সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কনফারেন্স রুমে সিলেট রেঞ্জের ডিআইজি মো. মিজানুর রহমান পিপিএম ওসি মাহবুবুর রহমানের হাতে সম্মাননা সনদ ও নগদ অর্থ তুলে দেন। এ সময় অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ আলী ভূইয়া ও সিলেট বিভাগের চার জেলার পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওসি মাহবুবুর রহমান গত বছরের ২৭ জুলাই শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন। তিনি যোগদানের পর থেকে তাঁর নেতৃত্বে শুরু হয় দাগী চোর, ডাকাত, সন্ত্রাসী, দেহ-ব্যবসায়ী ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে সাড়াশি অভিযান।


