বিয়ানীবাজার বিএনপির সম্পাদক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০১৬ ইং, ১১:০৪ পূর্বাহ্ণ | সংবাদটি ৬২২ বার পঠিত
বিয়ানীবাজার প্রতিনিধি:: বিয়ানীবাজার উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদকে গ্রেফতার করেছে পুলিশ । উপজেলার মোল্লাপুর ইউনিয়নের গডাউন বাজার এলাকা থেকে পুলিশ মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে পুলিশ এ্যাসল্ট মামলাসহ একাধিক মামলার আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গডাউনবাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বদরুজ্জামান ও উপপরিদর্শক (এসআই) বেলায়েত উল্লাহ একদল পুলিশ নিয়ে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জুবের আহমদ বলেন, বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।


