প্রধানমন্ত্রীর জনসভায় বক্তব্য রাখলেন যে ৪৯ নেতা
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০১৬ ইং, ১১:৩১ অপরাহ্ণ | সংবাদটি ২২২১ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক:: সরকারি আলিয়া মাদরাসা মাঠে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর জনসভায় আওয়ামী লীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪৯জন নেতা বক্তব্য দেয়ার সুযোগ পেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন জনসভার ৫০তম বক্তা।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে বেলা ২টায় আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হয়। কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া জনসভা পরিচালনায় ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
বক্তব্য পর্ব শুরু হয় জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদের বক্তব্যের মাধ্যমে। পরে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
জনসভায় প্রধানমন্ত্রীর বক্তব্যের ঠিক আগে সভাপতির বক্তব্য রাখেন বদর উদ্দিন কামরান। এর আগে অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি আবুল মাল আবদুল মুহিত এমপি, সুরঞ্জিত সেনগুপ্ত ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বক্তব্য রাখেন।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এস এ কামাল, যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ড. আহমদ আল কবীর, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক বক্তব্য রাখেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যানদের পক্ষে দক্ষিণ সুরমা উপজেলার আবু জাহিদ। কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জকির হোসেন, কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতা সুব্রত পুরস্কায়স্ত, কৃষকলীগের কেন্দ্রীয় নেত্রী শামীমা শাহরিয়ার, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজ বক্স, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাসুক উদ্দিন আহমদ, শাহ ফরিদ আহমদ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর, বিজিত চৌধুরী, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, অধ্যাপক জাকির হোসেন, অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, নুরুল ইসলাম পুতুল, হুমায়ূন ইসলাম কামাল, শাহ মোশায়িদ আলী, তপন মিত্র, মোহাম্মদ আলী দুলাল, মহানগর সাংগঠনিক সম্পাদক এটিএম হাসান জেবুল, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, অ্যাডভোকেট শামসুল ইসলাম, ইশতিয়াক আহমদ, আব্দুর রহমান জামিল, মাহফুজুর রহমান, রঞ্জিত সরকার, সৈয়দ শামীম আহমদ, জগলু চৌধুরী, ওসমানি মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. মুর্শেদ আহমদ চৌধুরী, প্রকৌশলী এজাজুল হক এজাজ, স্বেচ্ছাসেক লীগ নেতা আফসার আজিজ, দেবাংশু দাস মিঠু, শাহ নিজাম উদ্দিন, শামীম আহমদ, মহানগর যুবলীগের আহ্বায়খ আলম খান মুক্তি ও মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান। এছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় আরো অসংখ্য নেতা মঞ্চে বসা ছিলেন। তবে সময়ের অভাবে তাদের সকলকে বক্তৃতার সুযোগ দেয়া যায়নি।


