অসুস্থ শিশুকে বিশ্বনাথ উন্নয়ন সংস্থার অনুদান প্রদান
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০১৬ ইং, ৮:৫৬ অপরাহ্ণ | সংবাদটি ৫৪৬ বার পঠিত
স্টাফ রিপোর্টার ::বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক বলেছেন, প্রবাসীরা দেশের আত্মসামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রাখছেন। দেশের কল্যাণে প্রত্যেক প্রবাসী নিজের কষ্টার্জিত অর্থ ব্যয় করে বঞ্চিত, অবহেলিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, মানব সেবায় যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসায় অনেক অসহায় পরিবার উপকৃত হচ্ছেন। রবিবার বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকের উদ্যোগে ও বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় অসুস্থ শিশু গোলাম রব্বানীকে অনুদান প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য অফিসার নির্মল চন্দ্র বণিক, বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকের সদস্য শাহ তাজুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী ফারুক মিয়া, ইসহাক আহমদ, শিক্ষানুরাগী কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, যুগ্ম-সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কার্যনির্বাহী সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, শহিদুর রহমান, নূরউদ্দিন, সদস্য অসিত রঞ্জন দেব, জামাল মিয়া, আবুল কাশেম, সংগঠক আসাদুজামান নূর আসাদ, রুশন আলী, হাফিজুর রহমান লিটন প্রমুখ।
অনুষ্ঠান শেষে উন্নয়ন সংস্থা ইউকের পক্ষ থেকে অসুস্থ শিশু গোলাম রাব্বীর বাবা জমির আহমদের হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন প্রধান অতিথি।


