ওসমানীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০১৬ ইং, ৯:০৫ অপরাহ্ণ | সংবাদটি ৭১৭ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত আলী বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের সরকারের পাশাপাশি স্থানীয়দেরও এগিয়ে আসতে হবে। শিক্ষার মান উন্নয়নে সরকার বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে। শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করলে তারা অনুপ্রাণিত হয়ে আরো ভাল ফলাফল অর্জনে সক্ষম হবে। বুধবার দুপুরে উপজেলার উছমানপুর ইউপির মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাংবাদিক নুরুল ইসলাম রাফির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা গুলো বলেন।
অনুষ্ঠানে তিনটি প্রাথমিক বিদ্যালয় এবং ১টি মাদ্রাসার শতাধিক কৃতি শিক্ষার্থীকে এই সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং বুরহানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৌরভ পাল মিঠুন, গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল লেইছ, মাদারবাজার মাদ্রাসার প্রিন্সিপাল ড. মুফতি শহীদ আহমদ বুগদাদি, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল, লেখক আবদুর রশিদ লুলু, শিক্ষক তফজ্জুল আলী, ছাত্রনেতা রাশিদুল ইসলাম রাশেদ, ওসমানীনগর উপজেলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন আনা, দপ্তর সম্পাদক মো. কয়েছ মিয়া, সাংবাদিক কবির আহমদ, ইউপি সদস্য এমএ কাইয়ুম, আব্দুস শহীদ, করিম।
শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক দৈনিক ভোরের কাগজের ওসমানীনগর প্রতিনিধি সাংবাদিক নুরুল ইসলাম রাফি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওবায়দুলহক চৌধুরী.জাহিদুল ইসলাম শুভন, মজনুর রহমান, কালাম আল কাদরী।


