ছাত্রদল নেতা রুহুল আমীনের মৃত্যু বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য মিলাদ মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০১৬ ইং, ১১:২৬ অপরাহ্ণ | সংবাদটি ৭০৫ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ::সন্ত্রাসীদের হাতে নিহত মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক শহীদ রুহুল আমিনের ১৯ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বসবাসরত সিলেট জেলা ও মহানগর ছাত্রদল এর সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে গত ৪ জানুয়ারী যুক্তরাজ্য বিএনপির কার্যালয়ে মাওলানা শামিম আহমেদের পরিচালনায় শহীদ রুহুল আমিনের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়ছর এম আহমেদ,সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম মামুন,সাবেক সভাপতি ও যুক্তরাজ্য বিএনপি নেতা কামাল চৌধুরী,আবেদ রাজা, যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন,কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য ও সাবেক কমিশনার আব্দুল কাদির সমছু,শহীদ রুহুল আমিনের বড় ভাই মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নুরুল আমিন নুরুল,ক্রীড়া সম্পাদক রাজীব আহমেদ, সাবেক জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে মুস্তাক আহমেদ, আফজাল হোসেন, আখতার আহমেদ,মীর জসিম উদ্দিন জিলহাদ, সৈয়দ মুরাদ, মমিনুল মুরাদ, জামিল হোসেন,হাবিবুর রহমান বাবলু,জাবেদ আহমেদ, কামাল আহমেদ,নাছিম আহমেদ, নুরুল আম্বিয়া নিরু, হেবেন খান,এস এম লিটন, মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, সাইদ আহমেদ, সেলিম আহমেদ,মোজাহিদ আলী, ডাক্তার শেখ মনছুর আহমেদ, কয়ছর আহমেদ প্রমুখ।


