ছাত্রনেতার কারামুক্তি চাইলেন ইলিয়াসপত্নী লুনা
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০১৬ ইং, ১০:১৯ অপরাহ্ণ | সংবাদটি ৮১১ বার পঠিত
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সহধর্মিণী ও সিলেট জেলা বিএনপি’র সিনিয়র সদস্য তাহসিনা রুশদীর লুনা এক বিবৃতিতে সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শাকিল মুর্শেদের নি:শর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
শুক্রবার এক বিবৃতিতে তিনি কারাগারে আটক ছাত্রনেতা শাকিল মুর্শেদসহ সকল বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীর নি:শর্ত মুক্তির দাবি জানান।


