জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ঘর পুড়ে ছাই : ২ গরুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০১৬ ইং, ৯:১৪ অপরাহ্ণ | সংবাদটি ৬২৭ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ::জগন্নাথপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি গোয়াল ঘর পুড়ে ২ টি গরুর মৃত্যু হওয়ার ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামের আরজু মিয়ার বাড়িতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে জয়নগর গ্রামের আরজু মিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে একটি গোয়াল ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
এ সময় আগুনে দগ্ধ হয়ে গোয়াল ঘরে বাধা থাকা ২ টি গরুর মর্মান্তিক মৃত্যু হয়। প্রতিপক্ষের লাগানো আগুনে এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
খবর পেয়ে শুক্রবার জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জগন্নাথপুর থানার এসআই অনির্বাণ বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


