প্রতিষ্ঠাবার্ষিকীতে ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের মিছিল
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০১৬ ইং, ১১:২৯ অপরাহ্ণ | সংবাদটি ১১৭৭ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও সিলেট জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মিছিল ও সমাবেশ অুনুষ্টিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার গোয়ালাবাজারে এ সভা ও মিছিল অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু।
মিছিল শেষে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগ নেতা শাহাব উদ্দিন। জেলা ছাত্রলীগের সহ সম্পাদক মো: মাহবুবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ নেতা ফেরদৌস খান, নেছাওর আলী, মঈন উদ্দিন, হুমায়ুন রশিদ খলকু, জেলা যুবলীগ নেতা কিবরিয়া মিয়া, রুকন মিয়া, মকিদ মিয়া, উপজেলা যুবলীগের সাংগঠিনক আব্দুল অদুদু প্রিন্স, সাংস্কৃতিক সম্পাদক গয়াছ আলী, সদস্য সুহেল আহমদ, রাসেল মিয়া, যুবলীগ নেতা শাহিন আহমদ, হাজি হেলাল, শাহ আলমঙ্গির, ডা: সুমন সূত্রধর, মঞ্জু হাসান, দিবাংশু পাল, সিলেট জেলা ছাত্রলীগ নেতা আরিফুর রহমান চৌধুরী পুলক, হেলাল আহমদ, শাহাজান খান, আলী হোসেন, শামীম আহমদ, সৈয়দ আলী, নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা সাবলু মিয়া, আবুল কালাম, আছরার মিয়া, রিয়াদ আহমদ, শিপন আহমদ, মুহিব হোসেন, জাকির আহমদ, ইয়াদ আলী, খালেদ আহমদ, কামরুল, রাজিব দেব, সাব্বির আহমদ, জসিম আহমদ, জাবেদ আহমদ, মঞ্জু মিয়া, রুখন মিয়া, নজরুল ইসলাম, জুয়েল আহমদ, শিপু মিয়া, নাজির মিয়া, কামিল মিয়া, ইয়াদ আলী, রায়হান আহমদ, নোমন হোসেন করনী, জুনেদ আহমদ,মিজান আহমদ, এমরান আহমদ, সিবুল মিয়া, মুরশেদ আহমদ, আইনুল হক, সাইফুর রহমান, মাছুম আহমদ, কলেজ ছাত্রলীগ নেতা এনাম আহমদ, শিপন আহমদ, জুনেদ আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন আ’লীগ সরকার উন্নয়নের সরকার। সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে ও জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সভায় বক্তারা ওসমানীনগর উপজেলা যুবলীগকে সুসংগঠিত করে রাখার জন্য উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জাবেদ আহমদ আম্বিয়াকে ধন্যবাদ জ্ঞাপন করেন।


