প্রবাসী আ’লীগ নেতা নুরুল ইসলামকে বিমানবন্দরে বিশ্বনাথ আ.লীগের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০১৬ ইং, ১০:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ৮০৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: প্রবাসী আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম স্বদেশে আগমন উপলক্ষে বিমানবন্দরে তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌছলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিলেট জেলা ও বিশ্বনাথ উপজেলা আ’লীগ অঙ্গ সগঠনের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি এডভোকেট শাহ ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মশাহিদ আলী, উদেষ্ঠা হাজী আব্দুল মতিন, বিশ্বনাথ উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক বাবুল আখতার, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী, আইন বিষয়ক সম্পাদক শফিক উদ্দিন স্বপন, আওয়ামীলীগ নেতা জয়ন্ত আচার্য, আব্দুল বাহার আয়না মিয়া, আকবর আলী, তেরাব আলী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আমির আলী, সাধারন সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হারান দেব, সাবেক সাধারন সম্পাদক আরশ আলী, শ্রমিকলীগ নেতা ময়না মিয়া, কৃষকলীগের সাধারন সম্পাদক বদরুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দুছ আলী, বিশ্বনাথ নতুন বাজার বণিক সমিতির সভাপতি শামিম আহমদ, সাধারন সম্পাদক হাসমত আলী, কোষাধ্যক্ষ নবীন সুহেল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য রফিক মিয়া, মাহফুজুর রহমান দুলু, যুবলীগ নেতা দবির মিয়া, রাসেল আহমদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মুহিবুর রহমান সুইট, ছাত্রলীগ নেতা তোফায়েল আহমদ, রাজু আহমদ খান প্রমূখ।


