প্রিন্সিপাল শিব্বির আহমদের মুক্তি দাবি বিশ্বনাথ জাতীয় পার্টি
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০১৬ ইং, ৯:৩০ অপরাহ্ণ | সংবাদটি ৬০২ বার পঠিত
বিশ্বনাথে জাতীয় পার্টির এক আলোচনা সভা শনিবার দলীয় কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক সিতাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় মাদানিয়া মাদ্রাসার ছাত্র নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানানো হয় এবং ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দেয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানানো হয়। নেতৃবৃন্দ মাদানিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শিব্বির আহমদের মুক্তির দাবি জানান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-আহবায়ক রফিকুল আলম লালু, যুগ্ম-আহবায়ক মোশারফ হোসেন, মনোহর আলী, আবুল খায়ের মেম্বার, জয়নাল আবেদীন, সুমন আহমদ সুনন, একেএম দুলাল, জাপা নেতা ফিরোজ আলী, আজাদ মিয়া, সালেহ আহমদ তোতা, ইব্রাহিম আলী, উম্মর আলী, আনোয়ার আলী, আব্দুল হান্নান, কাপ্তান মিয়া, মির খোকন, গোলাম জবদানী, আনিছ মিয়া, রইসুছ ইসলাম, আব্দুল বারী মেম্বার, আলাউদ্দিন, সুহেজ তাজ, আফরোজ মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি


