বিশ্বনাথ ইউনিয়ন ওয়েল ফেয়ার ট্রাস্টের সভা
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০১৬ ইং, ১২:১১ অপরাহ্ণ | সংবাদটি ৭২০ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক:: বিশ্বনাথ ইউনিয়ন ওয়েল ফেয়ার ট্রাস্টের সভায় বক্তারা প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ ইউনিয়ন কে একটি মডেল ইউনিয়নে রুপান্তরিত করার জন্য অঙ্গীকার ব্যক্ত করেছেন । গত ১৮ ই জানুয়ারী ব্রিকলেইন মসলা রেস্টুরেন্টে এক সাধারণ সভা ট্রাস্টের সভাপতি আলহাজ্জ তৈমুস আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সেলিম এর পরিচালনায় সভায় প্রবাসীরা এই অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় আরো বক্তব্য রাখেন , ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি হাজী রইছ আলী, যুগ্ন সাধারণ সম্পাদক মদরিস আলী মতজ্জুল ট্রেজারার কবির মিয়া, এস এম তাহির উল্লাহ , সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আলহাজ্জ আব্দুল হান্নান, মিসবাহ উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক মনির উদ্দিন বশির, শাহ জয়নাল আবেদিন, মদরিছ আলী বাদশাহ, গুলজার আহমেদ, হাজী সাদেক আলী, ফয়জুল ইসলাম, সিরাজুল ইসলাম হাজারী,আকলুছ আলী, সফিক উদ্দিন, দুলাল মিয়া,আবুল কালাম প্রমুখ ।


